ভারতীয় দলে ‘উপেক্ষিত’ সরফরাজ খানের ঝোড়ো ডাবল সেঞ্চুরি

 ক্রীড়া ডেস্ক

ভারতীয় দলে ‘উপেক্ষিত’ সরফরাজ খানের ঝোড়ো ডাবল সেঞ্চুরি
সংগৃহীত ছবি
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাওয়ার পরও ভারত জাতীয় দলের রাডারের বাইরে আছেন সারফরাজ খান। কঠোর পরিশ্রম করে ফিটনেস ফেরানো এই ক্রিকেটারকে জাতীয় দলের বাইরে রাখায় সমালোচনাও কম হয়নি। এবার রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের ব্যাটসম্যান উপহার দিলেন বিধ্বংসী ডাবল সেঞ্চুরি।

হায়দরাবাদের বিপক্ষে শুক্রবার রঞ্জি ট্রফির ম্যাচে ২০৬ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পঞ্চম দ্বিশতক তুলে নেন তিনি।

 

এই ইনিংসেই সরফরাজ পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৭তম শতক। ২০১৯-২০ মৌসুমের পর থেকে রঞ্জি ট্রফিতে সরফরাজের চেয়ে বেশি শতক করেছেন শুধু অমনদীপ খারে ও অনুষ্টুপ মজুমদার।

শেষ পর্যন্ত ২১৯ বলে ২২৭ রান করে আউট হন সরফরাজ। ইনিংসে ছিল ১৯টি চার ও ৯টি ছক্কা।

তার স্ট্রাইক রেট দাঁড়ায় ১০৩.৬৫। এই ইনিংসের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় দলের সতীর্থ মোহাম্মদ সিরাজের বিপক্ষে আধিপত্য। ৩৯ বলে সিরাজের কাছ থেকে তুলে নেন ৪৫ রান। 

সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে রয়েছেন সরফরাজ।

২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির সপ্তম রাউন্ডে পাঞ্জাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে ভারতীয় লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। এত দিন এই রেকর্ড ছিল মহারাষ্ট্রের অভিজিৎ কালে (১৯৯৫) ও বরোদার অলরাউন্ডার অতিত শেঠের (২০২১), দুজনই ১৬ বলে ফিফটি করেছিলেন। 

ওই টুর্নামেন্টে ছয় ইনিংসে ৩০৩ রান করে মুম্বাইয়ের সর্বোচ্চ রানসংগ্রাহক হন সরফরাজ। তার গড় ছিল ৭৫.৭৫ এবং স্ট্রাইক রেট ১৯০.৫৬।

সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ভারতের হয়ে খেলেছিলেন সরফরাজ।

এরপর জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিকতা চোখে পড়ার মতো। 

এই ফর্মের স্বীকৃতি মিলেছে আইপিএলেও। আইপিএল ২০২৬ নিলামে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে সরফরাজ খানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের মিল ভয়ংকর অমঙ্গল সংকেত : ফরহাদ মজহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের মিল ভয়ংকর অমঙ্গল সংকেত : ফরহাদ মজহার
কারাগারেই প্রেম, এবার বিয়ে করতে যাচ্ছেন দুই ভয়ংকর খুনি

কারাগারেই প্রেম, এবার বিয়ে করতে যাচ্ছেন দুই ভয়ংকর খুনি
ভারতের অধিনায়কত্ব নিয়ে নতুন বিতর্ক সামনে আনলেন তিওয়ারি

ভারতের অধিনায়কত্ব নিয়ে নতুন বিতর্ক সামনে আনলেন তিওয়ারি
স্বামীকে বিরিয়ানি খাওয়ান মাধুরি, এরপর প্রেমিককে সঙ্গে নিয়ে করেন হত্যা

স্বামীকে বিরিয়ানি খাওয়ান মাধুরি, এরপর প্রেমিককে সঙ্গে নিয়ে করেন হত্যা

নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য তারিখ জানাল সান্তোস

 ক্রীড়া ডেস্ক
নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য তারিখ জানাল সান্তোস
হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচার করানোর প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময়সূচি সামনে এসেছে।

ক্লাব সূত্র ও স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর বরাতে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচেই সান্তোসের জার্সিতে প্রথমবার মাঠে নামতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে।

 

এর আগে আজ ভোরে ক্যাম্পেওনাতো পাউলিস্তায় করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ক্লাবের মেডিক্যাল টিমের পরামর্শে তার প্রত্যাবর্তন আরো কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের কারণে এ বছর ব্রাজিলিয়ান ফুটবলের সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে রাজ্য লিগ ক্যাম্পেওনাতো পাউলিস্তার পাশাপাশি একই সময়ে ব্রাজিলিয়ান সিরি আ-তেও খেলতে হবে সান্তোসকে।

 

এই সপ্তাহে করিন্থিয়ান্স ও ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচের পর আগামী বুধবার চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সিরি আ-তে মৌসুম শুরু করবে সান্তোস। এরপর আবার সাও পাওলোর বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে, রাজ্য লিগ ও সিরি আ-তে। এই সময়েই নেইমারের প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস ফিরে পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন নেইমার।

যদি নির্ধারিত সময়ের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারেন, তাহলে বিশ্বকাপের আগে তার হাতে থাকবে প্রায় চার মাসের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ। 

এই সময়ে সান্তোস খেলবে ক্যাম্পেওনাতো পাউলিস্তা, সিরি আ, কোপা দো ব্রাজিল ও কোপা সুদামেরিকানায়। ফলে নেইমারের জন্য থাকবে পর্যাপ্ত সুযোগ নিজেকে প্রমাণ করার এবং ব্রাজিল জাতীয় দলে জায়গা নিশ্চিত করার।

প্রাসঙ্গিক

ইউনাইটেড ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা

 ক্রীড়া ডেসক
ইউনাইটেড ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা
ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

৩৩ বছর বয়সী এই তারকার চুক্তিতে এক বছরের এক্সটেনশন অপশন থাকলেও ক্লাব কর্তৃপক্ষ সেটি কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘমেয়াদি স্কোয়াড পুনর্গঠনের অংশ হিসেবেই অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ক্লাব সংশ্লিষ্ট সূত্র।

 

২০২২ সালের আগস্টে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই মিডফিল্ডার ওল্ড ট্র্যাফোর্ডে ১৪৬ ম্যাচে ২১ গোল করে দ্রুতই দলের মিডফিল্ডের মূল ভরসা হয়ে ওঠেন।

ইউনাইটেডের হয়ে ২০২৩ সালের লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাসেমিরো। নিউক্যাসলের বিপক্ষে ফাইনালে তার হেডার গোলে ২-০ ব্যবধানে জয় পায় দলটি।

এছাড়া ২০২৪ সালে এফএ কাপ জয়ের দলেও ছিলেন তিনি। 

বিদায় প্রসঙ্গে কাসেমিরো বলেন, ‘আমি সারাজীবন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের সঙ্গে বহন করব। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম পা রাখার দিন থেকেই এই ক্লাব ও সমর্থকদের প্রতি এক বিশেষ টান অনুভব করেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি আরো বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, ওল্ড ট্র্যাফোর্ডে এটাই হবে আমার শেষ চার মাস।

চিরকৃতজ্ঞ। চিরকাল রেড ডেভিল।’ 

বর্তমানে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ লিডার আর্সেনালের থেকে তারা ১৫ পয়েন্ট পিছিয়ে।

প্রাসঙ্গি

ভারতের অধিনায়কত্ব নিয়ে নতুন বিতর্ক সামনে আনলেন তিওয়ারি

 ক্রীড়া ডেস্ক
ভারতের অধিনায়কত্ব নিয়ে নতুন বিতর্ক সামনে আনলেন তিওয়ারি
ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি শুভমান গিলের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে বিসিসিআইকে ‘কোর্স কারেক্ট’ করার আহ্বান জানিয়েছেন। তার মতে, ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে গিলকে সরিয়ে আবার রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা উচিত।

২০২৫ সালের অক্টোবরে রোহিত শর্মার জায়গায় শুভমান গিলকে ভারতের ওয়ানডে অধিনায়ক করা হয়। তবে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত খেলা দুইটি সিরিজেই হারতে হয়েছে গিলকে।

অস্ট্রেলিয়ায় অধিনায়ক হিসেবে অভিষেকেই সিরিজ হারতে হয় ভারতকে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ হারে টিম ইন্ডিয়া। 

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে ঘরের মাঠে টানা দুই ম্যাচ হেরে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার লজ্জায় পড়ে ভারত। এই সিরিজের পর গিলের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা আরো জোরাল হয়।

 

ইনসাইট স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ‘এখনো সংশোধনের সময় আছে। এটা শুধু কোনো দ্বিপাক্ষিক সিরিজের বিষয় নয়, বরং পুরো বিষয়টাই ২০২৭ বিশ্বকাপকে কেন্দ্র করে। তাই বিসিসিআইয়ের এখনই সিদ্ধান্ত বদলানো উচিত।’

তিনি আরো বলেন, রোহিত শর্মা অধিনায়ক থাকলে নিউজিল্যান্ড সিরিজের ফল ভিন্ন হতে পারত।

‘রোহিতকে সরানোর কোনো যৌক্তিক কারণ ছিল না। তিনি যখন চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলেন, তখন দল সঠিক পথে এগোচ্ছিল,’ যোগ করেন তিওয়ারি। 

তিওয়ারির মতে, রোহিত গিলের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ও সফল অধিনায়ক। তার দাবি, রোহিতের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হ

এক মাসের জন্য মাঠের বাইরে তারকা মিডফিল্ডার, কঠিন পরীক্ষায় বার্সেলোনা

 ক্রীড়া ডেস্ক
এক মাসের জন্য মাঠের বাইরে তারকা মিডফিল্ডার, কঠিন পরীক্ষায় বার্সেলোনা
বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রিকে থামানোর চেষ্টা করছেন রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও। ছবি : রয়টার্স
হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার শীর্ষে থাকা কাতালান ক্লাবটি। ফলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত তাকে পাচ্ছে না বার্সা।

২৩ বছর বয়সী স্পেন মিডফিল্ডার পেদ্রি বুধবার চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের মাঠে ৪-২ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন।

ম্যাচ শেষে চোটের কারণে আরো পরীক্ষার জন্য তিনি বার্সেলোনায় ফিরে যান। পরবর্তী সময়ে তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে, যার জন্য অন্তত এক মাস বিশ্রামে থাকতে হবে তাকে। 

এই সময়ের মধ্যে বার্সেলোনার সামনে রয়েছে ব্যস্ত সূচি। পেদ্রির অনুপস্থিতিতে আগামী এক মাসে বার্সাকে খেলতে হবে মোট সাতটি ম্যাচ।

রোববার লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে কোপেনহেগেনের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল। 

এরপর লিগে এলচে, জিরোনা, মায়োরকা ও লেভান্তের বিপক্ষে ম্যাচ রয়েছে। পাশাপাশি ৩ ফেব্রুয়ারি কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে আলবাসেতের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

 

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে শীর্ষ আটে জায়গা না পেলে বার্সাকে আরও দুটি ম্যাচ খেলতে হতে পারে। তবে বর্তমানে গ্রুপে নবম স্থানে থাকলেও, কোপেনহেগেনকে হারাতে পারলে নকআউট পর্বের প্লে-অফ এড়িয়ে যাওয়ার ভালো সুযোগ রয়েছে তাদের। কারণ, তাদের উপরের দুই দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও নিউক্যাসল ইউনাইটেড পরস্পরের মুখোমুখি হবে।

পেদ্রির পাশাপাশি কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচে ফ্রেঙ্কি ডি ইয়ংকেও পাচ্ছে না বার্সা। স্লাভিয়া প্রাগের বিপক্ষে ম্যাচে চলতি মৌসুমে তৃতীয় হলুদ কার্ড দেখায় এই ডাচ মিডফিল্ডারকে নিষেধাজ্ঞায় থাকবেন।

 

পেদ্রির অনুপস্থিতিতে মিডফিল্ডে এরিক গার্সিয়াকে ফেরানো হতে পারে। এ ছাড়া ফারমিন লোপেস, দানি ওলমো, মার্ক কাসাদো ও মার্ক বেরনালও বিকল্প হিসেবে রয়েছেন।

ক্যারিয়ারের শুরুর দিকে ইনজুরিতে ভুগলেও, ২০২৪ সালে হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে বেশির ভাগ সময়ই ফিট ছিলেন পেদ্রি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ৫৯টি ম্যাচ। তবে চলতি মৌসুমে আগেও একবার হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পাঁচটি ম্যাচ মিস করেছিলেন তিনি। ডিসেম্বর মাসে কাফের চোটে আরও একটি ম্যাচ খেলতে পারেননি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে খেলেছেন পেদ্রি। করেছেন দুটি গোল, সঙ্গে আটটি অ্যাসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *