[24 JANUARY 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

“আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ ডাকাত গ্রেফতার”

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর দিক নির্দেশনায় গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মহিদুল ইসলাম এবং এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর একটি চৌকস টিম পদ্মা সেতু (উত্তর) ও শ্রীনগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে অভিযান ডিউটি করাকালীন ইং ২৩/০১/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১.২৫ ঘটিকার সময় পদ্মা সেতু (উত্তর) থানাধীন মাওয়া চৌরাস্তা অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস যোগে কতিপয় ব্যক্তি শ্রীনগর ও পদ্মা সেতু (উত্তর) থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতি করার উদ্দেশ্যে শ্রীনগর থানা এলাকা হতে মাওয়া টোল প্লাজার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার টিম পদ্মা সেতু (উত্তর) থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় চেক পোস্ট পরিচালনা করে টোল প্লাজার ৪ (চার) নম্বর লেনে একটি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস সন্দেহজনকভাবে দ্রুত গতিতে কাউন্টার পার হওয়ার চেষ্টা করলে ইং ২৩/০১/২০২৬ খ্রিঃ ১২.২০ ঘটিকার সময় উক্ত গাড়িটি থামাতে সক্ষম হয়। তাৎক্ষনিক ভিতরে থাকা ড্রাইভারের বাম পাশের সিটে বসা ব্যক্তি তার ডান হাতে থাকা ওয়ারলেস (ওয়াকিটকি) সেট দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দেয়। তখন জেলা গোয়েন্দা শাখার সদস্যগণ বিষয়টি চ্যালেঞ্জ করলে ভিতরে থাকা আসামীরা আতঙ্কিত হয়ে গাড়ির দুই পাশের গ্লাস ভেঙ্গে বের হয়ে পালানোর চেষ্টাকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স গাড়ির ড্রাইভারসহ ০৬ (ছয়) জন ডাকাতকে আটক করে এবং তাদের বহনকারী গাড়ি ও তাদের নিকট থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশ ধারণ করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর এসব সরঞ্জামাদি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশ এলাকায় ডাকাতি করে আসছে। তারা ঢাকা থেকে বিভিন্ন দিকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে বাসে চলাচলকারী যাত্রীদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাস্তায় বাস থামিয়ে আইনগত অভিযানের নামে যাত্রীদের বাস থেকে নামিয়ে নিয়ে তাদের নিজস্ব গাড়িতে উঠিয়ে যাত্রীকে মারপিট করে এবং তাদের সর্বস্ব লুটে নিয়ে সুবিধাজনক জায়গায় তাদেরকে নামিয়ে দিয়ে থাকে। আসামীদের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানার মামলা নং-০৬, তারিখ-২৪/০১/২০২৫খ্রিষ্টাব্দ, ধারা-১৭০/১৭১/৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ০১ (এক) জন চাকরিচ্যুত পুলিশ সদস্য, ০১ (এক) জন বরখাস্তকৃত পুলিশ সদস্য এবং ০১ (এক) জন চাকরিচ্যুত সেনা সদস্য। আসামীদের নামে পূর্বেও একই ধরণের অপরাধের একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামত:
1. ০১ (এক) টি সিলভার রংয়ের পুরাতন হাইয়েচ মাইক্রোবাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৬-২৯২৯, যাহার ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট।
2. ০১ (এক) টি কালো রংয়ের ওয়ারলেস সেট (ওয়াকিটকি), যাহার সামনে উপরের অংশে ইংরেজিতে PROLYNX লেখা আছে।
3. ০১ (এক) টি কালো রংয়ের প্লাস্টিকের খেলনা পিস্তল, যাহার গায়ে ইংরেজিতে MADE IN BANGLADESH লেখা আছে।
4. ০১ (এক) জোড়া স্ট্রিলের হ্যান্ডকাপ।
5. ০১ (এক) টি ব্লু রংয়ের কাপড়ের অফিস ব্যাগ, যাহা চেইনযুক্ত এবং এর ভিতর রক্ষিত ০৪ (চার) টি খয়েরী বাদামী রংয়ের ডিবি পুলিশের কটি। যাহার প্রতিটির কোটির সামনের ডান পাশে পুলিশের মনোগ্রামযুক্ত প্রিন্ট করা এবং বাম পাশে ইংরেজিতে DB প্রিন্ট যুক্ত লেখা আছে। উক্ত কোটির পিছনে ইংরেজিতে DB POLICE প্রিন্ট যুক্ত লেখা আছে।
6. ০১ (এক) টি কালো রংয়ের ইলেকট্রিক শক মেশিন।
7. ০১ (এক) টি ব্লু রংয়ের চায়না লেজার লাইট।

গ্রেফতারকৃত আসামীদের নাম, ঠিকানা:
1. মোঃ বশির হাওলাদার (৫৬), পিতা- আনোয়ার হোসেন, মাতা- ফাতেমা বেগম, সাং- শিরশা, থানা- কাউখালি,জেলা- পিরোজপুর, এ/পি সাং-দুর্গাপুর (নিজের ২য় তলা বাড়ী), থানা-ডেমরা, জেলা-ঢাকা, ডিএমপি। (পূর্বের ০৯ টি মামলা)
2. মোঃ কাজল ইসলাম জিকু (৩০), পিতা-মোঃ আলম হোসেন, মাতা-মোসাঃ মনোয়ারা বেগম, সাং-কদমপুর, থানা- রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও, এ/পি সাং-বাসাবো সবুজবাগ (ইতালি প্রবাসী, মকবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া), থানা-সবুজবাগ, জেলা-ঢাকা, ডিএমপি। (চাকরিচ্যুত পুলিশ সদস্য) (পূর্বের ০৭ টি মামলা)
3. মোঃ হীরা বেপারী (৪৮), পিতা- মৃত সাহেব আলী বেপারী, মাতা- মৃত মমতাজ বেগম, গ্রাম- নাওতলা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, এ/পি সাং-রায়েরবাগ মিরাজনগর, থানা-কদমতলী, জেলা-ঢাকা, ডিএমপি। (পূর্বের ০৩ টি মামলা)
4. মোঃ মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), পিতা-আঃ জলিল, মাতা-মৃত আম্বিয়া বেগম @ আমেনা, সাং-দশধার, থানা-নান্দাইল,জেলা-ময়মনসিংহ, এ/পি সাং- দক্ষিণ বনশ্রী এফ ব্লক, বাসা নং-১২১, রোড নং-১০/৭, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা, ডিএমপি। (চাকরিচ্যুত সেনা সদস্য) (পূর্বের ০২ টি মামলা)
5. মোঃ রুবেল রানা (৩০), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-রুকসানা বেগম, সাং-চকশৈল্ল্যা, থানা-মান্দ্রা, জেলা-নওগাঁ, এ/পি সাং-সাতারকুল রোড উত্তর বাড্ডা, থানা-বাড্ডা, জেলা-ঢাকা, ডিএমপি। (বরখাস্তকৃত পুলিশ সদস্য) (পূর্বের ০১ টি মামলা)
6. মোঃ ফয়সাল রাব্বি (২১), পিতা-মোঃ এরশাদ মিয়া, মাতা-ঝর্না বেগম, সাং-চক কুরমী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, এ/পি সাং-চালাবন (জনৈক বশির এর বাড়ির ভাড়াটিয়া), থানা-দক্ষিণ খান, জেলা-ঢাকা, ডিএমপি। (ড্রাইভার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *