সিডনি সিক্সার্সকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
শিরোপা জয়ের লড়াইয়ে সিডনি সিক্সার্সকে পাত্তাই দিল না পার্থ স্কর্চার্স। ৬ উইকেটের বড় জয়ে বিগ ব্যাশের শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। এই নিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো পার্থ।
রোববার (২৫ জানুয়ারি) পার্থে টস হেরে আগে ব্যাট করতে নামে সিডনি সিক্সার্স। পার্থের বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় সিডনি। দলের পক্ষে ওপেনার স্টিভেন স্মিথ, জশ ফিলিপস ও অধিনায়ক মোজেস হেনরিকস ২৪ রান করে করেন।
সিডনি সিক্সার্সের বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি। পার্থ স্কর্চার্সের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ঝাই রিচার্ডসন ও ডেভিড পাইনে। দুটি উইকেট পেয়েছেন মাহলি বেয়ার্ডম্যান।
১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পার্থকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতেই আসে ৮৫ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। মাত্র ২২ বলে ৩৬ রান করেন ফেরেন অ্যালেন।
পরের উইকেটে নেমে ৫ রান করেন অ্যারন হার্ডি। আর ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৪ রান। আর অধিনায়ক অ্যাস্টন টার্নার করেন মাত্র ২ রান। এরপর কুপার কনোলিকে নিয়ে জয় নিশ্চিত করেন জশ ইংলিশ। কনোলি ২ ও ইংলিশ ২৯ অপরাজিত থাকেন।
বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি আগে থেকেই ছিল পার্থ স্কর্চার্সের দখলে। এবার শিরোপার সংখ্যাটা বাড়ালো তারা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সিডনি সিক্সার্স। দুইবার শিরোপা জিতেছে ব্রিসবেন হিট।
সাংবাদিকদের ————-!


